মেহেরপুরে সিগারেটের বিজ্ঞাপনের অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
মেহেরপুরে সিগারেটের বিজ্ঞাপনের অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

সরকারি আইন অমান্য করে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে মেহেরপুর শহরের ৫ ব্যবসায়ীর নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে শহরের কলেজ সড়ক, ওয়াপদা সড়ক এবং কোট সড়কে এই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্যবসা কেন্দ্রে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে ৫ ব্যবসায়ীর নিকট থেকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধরায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)