মেহেরপুরের বারাদীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
মেহেরপুরের বারাদীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি।
জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় জেলা জাসাসের সদস্যসচিব বাঁকা বিল্লা, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সজল, আকশেদ আলী, মাহাবুল হাসান মিলন জনিসহ বারাদী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি শাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাবদ্দীন নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)