ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বিএনপি কর্মী রিপন মোল্লাকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলা রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের নামে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আহত রিপন সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

আহতের স্ত্রী ইসমতারা জানান, গ্রামে বিএনপির গ্রুপ পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমার স্বামী রিপনকে বাড়ি থেকে ডেকে সদর উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাসেম বাদশার ছেলে হুমায়ন, মৃত রস্তম বিশ্বাসের ছেলে আব্দুল করিম, মৃত শাহাজাহানের ছেলে মিঠুন ও বাড়িবাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। এসময় তার শরীর ক্ষত-বিক্ষতসহ হাত-পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান, অপরাধ যেই করুন না কেন, কাউকে ছাড় নেয়। যদি বিএনপির কেউ এ ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এ তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন জানান, চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের মামলা রেকর্ড করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের পুলিশ ধরতে সক্ষম হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)