বিজিবির অভিযানে সীমান্ত পারাপারকারী বাংলাদেশি আটক, মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
বিজিবির অভিযানে সীমান্ত পারাপারকারী বাংলাদেশি আটক, মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে ৩৬ বোতল ফেনসিডিল ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠের ভুট্টা খেতের মধ্যে নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপর দিকে, গতকাল বুধবার সকাল ৭টার দিকে ব্যাটালিয়নের অধীনস্ত কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামের মো. রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে পাকা রাস্তার ওপর নায়েব সুবেদার মো. আবুল হাসান খানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক একজন (শিমুল মল্লিক) নাগরিককে আটক করা হয়। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)