নাটুদাহে জমি নিয়ে বিরোধে যুবতী ও বৃদ্ধাকে মারধর

আপলোড তারিখঃ 2025-04-08 ইং
নাটুদাহে জমি নিয়ে বিরোধে যুবতী ও বৃদ্ধাকে মারধর ছবির ক্যাপশন:

দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে যুবতী মিলি ও বৃদ্ধা আকলিমাকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথপুর গ্রামের ইছাহাকের ছেলে মাহবুবের সঙ্গে আকলিমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মাহবুব, তার ভাই মোস্তফা, ছহিরদ্দীর ছেলে স্বপন, সায়েমের ছেলে রায়হান এবং মোস্তফার স্ত্রী মাছুরা মিলে মিলি ও মুন্নার স্ত্রী বৃদ্ধা আকলিমাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আকলিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাইরে থাকার অযুহাতে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)