আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় জামায়াতের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-04-09 ইং
আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় জামায়াতের গণসংযোগ ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা পৌরসভার রেলস্টেশন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মাওলানা শাহিন সাঈদ, মাওলানা আবু হানিফ, মোশাররফ হোসেন, সামছুল আরেফিন রিপন, হায়াত আলী, গোলাম মুক্তাদির, ইসমাইলসহ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। পরে মাগরিবের নামাজের পর বণ্ডবিল উত্তরপাড়া জামে মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, ‘এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, আদর্শবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে প্রমাণ করুন-নামাজ যেমন ফরজ, তেমনি কুরআনের আইন প্রতিষ্ঠাও ফরজ।’ এসময় জেলা কর্মপরিষদের সদস্য আলতাফ হোসেন ও নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আবু হানিফ, ইসমাইল, সামছুল আরেফিন রিপনসহ জামায়াতের অন্যান্য নেতা-কর্মী, সহযোগী সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)