চুরি : সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
চুরি : সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত ছবির ক্যাপশন:
দর্শনা রেলবাজারে সোনিয়া স্টোরে দিন-দুপুরে দুঃসাহসিক দর্শনা অফিস: দর্শনা রেল বাজার মসজিদ মার্কেটের গোলির ভিতর সোনিয়া স্টোরে দিনে দুপুরে দুস্যাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করেছে দোকান মালিক। গতকাল দুপুর ৩.২৭ মিনিটে দর্শনা রেল বাজার মসজিদ মার্কেটের গোলির ভিতর সোনিয়া স্টোরের মালিক আবুল হোসেন তার নিজ হাড়ি পাতিলের দোকানের ঝাপ টেনে বাজারের ভিতরে ব্যাক্তিগত কাজের জন্য যায়। এ সময় ওত পেতে থাকা চোর দোকানের ঝাপ খুলে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগত ১৫হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তিতে দোকান মালিক এসে দেখে দোকানের ঝাপ তোলা ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা। এসময় দোকান মালিক আবুল হোসেন দিশেহারা হয়ে পড়ে। পাশের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোকান মালিক ও তার ছেলে চোর সনাক্ত করে। গতকালই রাত ৮টার দিকে দর্শনা মোহাম্মদপুরের ওয়াজেদ আলীর ছেলে সুজনকে (২২) ধরে নিয়ে গনধোলাই দিয়ে দর্শনা পুলিশে দেয়। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্য শোনীত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)