আলমডাঙ্গায় ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-04-09 ইং
আলমডাঙ্গায় ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৩) এবং ভোলারদাড়ী গ্রামের মণ্টু রহমানের ছেলে শিলন আলী (২৫)।

জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং তার সহযোগী শিলন আলীর মাধ্যমে গাঁজা বিক্রি করতেন। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ ছিল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)