শ্বশুরপক্ষের লোকজনের হাতে জামাই লাঞ্ছিত

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
শ্বশুরপক্ষের লোকজনের হাতে জামাই লাঞ্ছিত ছবির ক্যাপশন:
দামুড়হুদার জয়রামপুরে বউ আনতে গিয়ে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে শ্বশুরপক্ষের লোকজনের হাতে জামাই লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদার জয়রামপুর কুঠিরপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাই জামাল উদ্দীন। অভিযোগ সূত্রে জানা যায়, জয়রামপুর কুঠিরপাড়ার আ. সামাদের জামাই জীবননগরের বৈদ্যনাথপুর গ্রামের নওসাদ আলীর ছেলে জামাল উদ্দীন গত সোমবার সন্ধ্যায় তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন। পরদিন মঙ্গলবার সকাল ১০টায় জামাল তার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে, তার শশুর আ. সামাদ, শাশুড়ি, চাচাতো শ্যালক পুরাতন বাস্তপুর গ্রামের মুনছুরের ছেলে হাবিবুর ও আছের উদ্দীনসহ ৬/৭ মিলে জামালকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে জখম করে। এসময় জোরপূর্বক ষ্টাম্পে স্বাক্ষর করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়। এমতাবস্থায় জামাল কৌশলে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসে এবং জীবনের নিরাপত্তার সার্থে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এএসআই সবেদ আলি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)