ঝিনাইদহে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধের ঘটনায় ১০ শ্রমিক বহিষ্কার

আপলোড তারিখঃ 2025-04-09 ইং
ঝিনাইদহে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধের ঘটনায় ১০ শ্রমিক বহিষ্কার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অবরুদ্ধ করে যাত্রীকে মারধরের ঘটনায় ১০ শ্রমিককে বহিষ্কার করেছে শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস, মাইক্রো কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন বলেন, ৪ এপ্রিলের ঘটনাটি অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। অভিযুক্ত মাহাবুবুর রহমান চঞ্চল, সবুজ, পারভেজ, সুমন ও সিদ্দিকসহ ১০ জনকে সংগঠন ও টার্মিনাল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালাতে গেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসকে অবরুদ্ধ করে এক যাত্রীকে মারধর করে কিছু শ্রমিক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)