সড়কে ঝরল দুই তরতাজা প্রাণ, আহত ৪

আপলোড তারিখঃ 2025-04-09 ইং
সড়কে ঝরল দুই তরতাজা প্রাণ, আহত ৪ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রী বিধান কুমার রায় (১৭) ও শ্রী সুদেব রায় ওরফে রাজারাম নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯), মহেশপুরের আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮) আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে চারজন নিহত হলো। নিহত বিধান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায় ও রাজারাম একই গ্রামের বাদল রায়ের ছেলে। তারা জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের ফারুক হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত ও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ খবর নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, হতাহত যুবকদের মোটরসাইকেলের প্রচণ্ড গতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)