পিরোজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-04-09 ইং
পিরোজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু। সমাবেশ শেষে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)