মহেশপুরে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2025-04-08 ইং
মহেশপুরে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)) ইয়াসমিন মনিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান, রাশেদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)