আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুই নারী আহত

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুই নারী আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই নারী রক্তাক্ত জখম হয়েছে। আলমডাঙ্গা উপজেলার হারদী মহনপাড়ার আব্দার মালিথার স্ত্রী নাজেরা খাতুন (৪২) গতকাল বেলা ৫টার দিকে তার পিতার বাড়ী মালিহাদপুর গ্রাম থেকে নিজ বাড়ী হারদীতে পাখীভ্যানযোগে ফিরছিলেন। পথিমধ্যে হারদী ইউনিয়ন পরিষদের নিকট বিপরীত দিক থেকে জনৈক ব্যক্তি একটি শাবল কাঁধে নিয়ে বাই সাইকেল যোগে আসছিলো। এসময় পাখীভ্যান চালক ও সাইকেল চালক উভয়ে  অতিক্রম করতে গেলে সাইকেল চালকের কাঁধে থাকা শাবলের ধারালো মাথা পাখীভ্যান যাত্রী নাজেরা খাতুনের মাথায় লেগে রক্তাক্ত জখম হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, দুর্ঘটনায় শ্রীমন খাতুন (৫৫) নামের এক নারী আহত হয়েছে। আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী শ্রীমন খাতুন গতকাল বেলা ৪টার দিকে ঘরের আড়া থেকে মশারী খুলতে গেলে ঘুরন্ত ফ্যানের আঘাতে তার মাথা গুরতর জখম হয়। এসময় তার স্বজনরা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)