চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভায় এসপি গোলাম মওলা

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভায় এসপি গোলাম মওলা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার থানা মসজিদ প্রাঙ্গনে জেলা ট্রাফিক বিভাগ এ আয়োজন করে। সচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। নিয়মবহির্ভূত মোটরসাইকেল চলাচল, হেলমেট পরিধান না করা, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকার কারণে নিয়মিত গাড়ি আটক করা হচ্ছে এবং মামলার সংখ্যা বাড়ছে।

শহরের প্রধান সড়কগুলোতে যাত্রী ও পণ্যবাহী কিছু যানবাহনে যত্রতত্র যাত্রী ওঠানো ও নামানোর পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে থাকে, ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের জনদুর্ভোগ বাড়ছে। জনসচেতনতামূলক এই সভায় চুয়াডাঙ্গা বাসমালিক সমিতির নেতৃবৃন্দ, ইজিবাইক ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতামূলক সভার আয়োজন করেন।

সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘অদক্ষ চালকরা সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের কারণে পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে।’ এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)