চুয়াডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
চুয়াডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় সদর থানাধীন ভালাইপুর মোড় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া গ্রামের নজির মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (২৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে জিহাদ (২৪)। গতকাল জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের সকল ইউনিটের একযোগে পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে ডিবি পুলিশ ভালাইপুর মোড়ে অভিযান চালায়। এসময় ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই হাসান মুন্সী ও এসআই তুহিন মিয়া। গতকালই আটক দুজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)