মহেশপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় সৎ মামা কারাগারে

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
মহেশপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় সৎ মামা কারাগারে ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ৪ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মামা শাওনকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা। অভিযুক্ত শাওন উপজেলার ভবনগর গ্রামের আমির হোসেন কাবার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে চার বছরের ভাগ্নিকে ধর্ষণচেষ্টা করে শাওন। আর রোববার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা করেন। ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে নানাবাড়িতে থাকেন শিশুটি। ঘটনার দিন সকালে শিশুটির মা ও নানি ভুট্টা খেতে যান। মা ও নানীকে খুঁজতে মাঠে যায় ওই শিশুটি। সে সময় শিশুটিকে ভুট্টা খেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান সৎ মামা শাওন। শিশুটির চিৎকারে মা ও নানী এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

ভুক্তভোগীর বাবা জানান, তার শ্বশুর তিন বিয়ে করেছেন। অভিযুক্ত শাওন মেজো শাশুড়ীর ছেলে। নিজ এলাকায় কাজ না থাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী ও সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে থাকেন তিনি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘মামলার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)