মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্রীড়া প্রেমিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, সাবেক ফুটবলার এমদাদুল হক, আব্দুস সাত্তার মুক্তা, ক্রিকেটার মাহমুদুল হাসান, আশহাদুর রহমান, আসাদুর রহমান লিটন, আমিরুল ইসলাম অলড্রাম, আলী হোসেন, অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন, কিরন, মেহেদী হাসান, মানিক, রাজিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মেহেরপুর জেলা স্টেডিয়ামে বাণিজ্যমেলা বন্ধের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন মেহেরপুরে খেলাধুলা বন্ধ রয়েছে। মেহেরপুর শহরে খেলার জায়গা নেয়। স্টেডিয়ামে মেলা হলে খেলোয়াড়রা খেলার জায়গা পাবে না। খেলার মাঠ বাদে অন্য কোথাও মেলা স্থানান্তর করার দাবি জানিয়েছেন। এসময় ক্রীড়া সংগঠনের কর্মকর্তা কর্মচারীসহ অসংখ্য ক্রীড়া প্রেমী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)