গাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
গাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন ছবির ক্যাপশন:

সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও মিঠুন আহমেদকে সাধারণ সম্পাদক করে মেহেরপুরের গাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি যথাক্রমে, শরিফুদ্দিন, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম (বিডিআর), যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে রতন বাদশা, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হেসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে এই কমিটির নাম ঘোষণা করে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইনসু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর বিএনপির পুনর্গঠন কমিটির সদস্য আখেরুজ্জামান। এসময় মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ বলেন, বিএনপির আগামীর নেতৃত্বের প্রত্যেকটি নেতা-কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে নিজেদের তৈরি করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)