দর্শনা সীমান্তের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে সুধী সমাজের সাথে বিজিবির মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
দর্শনা সীমান্তের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে সুধী সমাজের সাথে বিজিবির মতবিনিময় ছবির ক্যাপশন:

দর্শনায় সীমান্তে মানুষ হত্যা বন্ধ, মাদক ও চোরাচালান রোধ এবং এলাকায় বসবাসকারী জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন, অবৈধ কর্মকাণ্ড ও সীমান্ত অতিক্রম রোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আঞ্চলিক স্বার্থ উন্নয়নে অবদান রাখার বিষয়ে সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল সোমবার বেলা ১১টায় বিজিবির আয়োজনে দর্শনা সীমান্ত বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সীমান্তে মানুষ হত্যা, মাদক ও চোরাকারবারিসহ স্থানীয়দের জীবনমান উন্নয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ভূমিকা, চোরাচালান প্রতিরোধ কর্মকাণ্ডে সম্মিলিত প্রয়াস, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি করা, সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তায় সম্মিলিত প্রয়াস, আর্থসামাজিক উন্নয়নের সম্মিলিত প্রয়াস, সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধান ও সম্মিলিত প্রচেষ্টা, কারিগরি ও কর্মমুক্তি প্রশিক্ষণ, কৃষি ও পশুপালন খাতে সহায়তা, নারী উন্নয়ন কর্মসূচি, বেসরকারি সংস্থা ও কর্পোরেটর সংযোগ করে মানুষের জীবনমান উন্নয়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, মানবাধিকার সংগঠক লোকোমোর্চার সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শরিফ উদ্দিন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সিনিয়র সাংবাদিক মো. আজাদ হোসেন, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. রেজাউল করিম লিটন, শ্যামপুর বিজিবি ক্যামপাড়া মসজিদের ইমাম শাহা আলম, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)