ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বোমা বিস্ফোরনে শিশু আহতের ঘটনায় আহত শিশুর পিতা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে যশোর থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিস্ফোরক আইনে শহিদুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইনলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে শহিদুলকে আটক করা হয়। বোমায় আহত শিশুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। পুলিশের একটি সূত্র জানায়, শহিদুলের বিরুদ্ধে নানা ধরণের তথ্য পাওয়া গেছে। তারা সেগুলো যাচাই-বাছাই করে দেখছে। উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার বাথানগাছি হুদোপাড়ায় বোমা বিস্ফোরণে সাগর নামে ১১ বছরের এক শিশু গুরুতর আহত হয়।
