জীবননগরের কাশিপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
জীবননগরের কাশিপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর সুপার স্টার প্রাইভেট সেন্টারের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কাশিপুর বড় মসজিদ পাড়ায় অবস্থিত সুপার স্টার প্রাইভেট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় ও প্রতিষ্ঠানের পরিচালক সবুজ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবলু। এছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল ও পৌরনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুস শুকুর বিশ্বাস ও আব্দুল্লাহ শেখ। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)