ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লাল্টু রহমানকে সভাপতি ও আসাদুল হককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক হাসিবুল হক লিপু, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বকুল আহমেদ, যুবদল নেতা মোমিন আলী, ছাত্রদল সভাপতি নাহিদ হাসান প্রান্ত, রাকিব হাসান জীবন, আনিছুর রহমান, মকবুল হোসেন, শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে লাল্টু রহমানকে সভাপতি ও আসাদুল হককে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও সিনিয়র সহসভাপতি আসাদুল হক আশা, সহসভাপতি সাগির আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছকিরোদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
