মেহেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র‍্যালি ও আলোচনা

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
মেহেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র‍্যালি ও আলোচনা ছবির ক্যাপশন:

জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সঞ্চালনায় ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুর রহমান লিটন, ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম, আব্দুল মালেক, সাব্বির হোসেন প্রমুখ।

এর আগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র‍্যালি বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্ব র‍্যালিটি মেহেরপুর স্টেডিয়াম থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জেলা ক্রীড়া সংস্থার আসাদুর রহমান, তামিম হোসেনসহ ক্রীড়া সংস্কার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)