মেহেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
মেহেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুর আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় মেহেরপুর শহরের বিআরটিসি কাউন্টার সংলগ্ন আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মেহেরপুর আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, গতকাল সকাল ১১টার দিকে কিছু সাধারণ মালিককে একত্রিত করে একটি অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। লোকাল বাস দুর্ঘটনার ক্ষতিপূরণের জন্য কল্যাণ তহবিল গঠনের কথা বলে মূলত মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে। এই উদ্যোগ সমিতির গঠনতন্ত্র পরিপন্থি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং সমিতি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে সমিতির কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)