আমি আমার দাদা-দাদির কাছেই থাকব

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
আমি আমার দাদা-দাদির কাছেই থাকব ছবির ক্যাপশন:
মেহেরপুর আদালতে শিশু মৃদুল’র স্পষ্ট উচ্চারণ মেহেরপুর অফিস: আদালতে উপস্থিত সকলেই মনে করেছিলেন মৃদুল হয়তো তার মায়ের কাছে থাকার ইচ্ছা পোষন করবে। ৮ বছর বয়সী শিশু মুনতাছির বিল্লা মৃদুলকে বিচারক পাঠান সাইদুজ্জামান তার কাছে ডেকে নিলেন। তার মা তো এক প্রকার নিশ্চিত ছিলেন আদালতের কাঠগড়াই দাঁড়িয়ে, তার কাছেই আসবে ছেলে। কিন্তু না, সকলকে হতবাক করে মৃদুল স্পষ্ট করে উচ্চারণ করলো ‘আমি আমার দাদা-দাদির কাছে থাকব, দাদা-দাদির কাছে আমি ভাল আছি এবং লেখাপড়া করছি।’ বিচারকও আদেশ লিখলেন মৃদুলকে তার দাদার হেফাজতে দেওয়ার। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে। ২০১৬ সালের ২৪ এপ্রিল গাংনীর চৌগাছা গ্রামের শিশু মৃদুলের পিতা হাসানুজ্জামান মিলনকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নিহত মিলনের পিতা আব্দুল হামিদ মল্লিক তার পুত্রবধু মানছুরা খাতুনসহ ৪ জনকে আসামী করে গাংনী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তার পুত্রবধু কারাভোগের পর জামিনে মুক্তি পান। এদিকে, নিহত মিলনের একমাত্র পুত্র মৃদুল তার দাদা শ্যামপুর গ্রামের হামিদ মল্লিকের কাছে অবস্থান করে। কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে নিহত মিলনের স্ত্রী মানছুরা খাতুন তার সন্তান মৃদুলকে নিজ জিম্মায় পেতে আদালতের স্মরনাপন্ন হন। গতকাল মঙ্গলবার আদালতের শুনানীর এক পর্যায়ে বিচারক শিশু মৃদুলকে কাছে ডেকে নিয়ে কার কছে থাকতে চাও জানতে চাইলে, সে তার দাদার কাছে থাকবে বলে জানিয়ে দেয়। শুনানীতে মানছুরার পক্ষে অ্যাড. শহিদুল ইসলাম, আহসান উল্লাহ, আসাদুল হক এবং বিবাদীর পক্ষে অ্যাড. আব্দুল মতিন, সুজন কুমার কৌসুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)