হরিণাকুণ্ডুতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
হরিণাকুণ্ডুতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার দখলপুর এলাকার পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের মাহাতাবের ছেলে আমিরুল ইসলাম (২৫) এবং আসিকুলের ছেলে মো. শাহিন (২৩)।

সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই চঞ্চল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর ইউনিয়নের দখলপুর সিদ্দিকীয়া মাদ্রাসা এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)