আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তোমাদের বিদায়ের এই বিশেষ দিনে আমি কিছু কথা বলতে চাই। এই দিনটি যেমন আনন্দের, তেমনি আবেগের। তোমাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় অমলিন থাকবে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে তোমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান পেয়ে যাওনি, শিখেছো মূল্যবোধ, শৃঙ্খলা, এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ। আমরা তোমাদের প্রতি শুধু ছাত্র হিসেবে নয়, বরং ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক হিসেবে বিশ্বাস রাখছি, আশা করি তোমরা সেটা বজায় রাখবে। আজকের এই বিদায়ই সবকিছুর শেষ নয়। এটি একটি নতুন যাত্রার শুরু। জীবনের পথে চলতে গিয়ে হয়ত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু মনে রেখো আত্মবিশ্বাস, পরিশ্রম, এবং সততা তোমাদের সর্বদা পথ দেখাবে।’

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইলিয়াস হোসেন, বিদায়ী শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাওলানা ইসাহক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)