চুয়াডাঙ্গায় অনৈতিক কর্মকাণ্ডের সময় বেয়াই-বেয়ান আটক

আপলোড তারিখঃ 2025-04-07 ইং
চুয়াডাঙ্গায় অনৈতিক কর্মকাণ্ডের সময় বেয়াই-বেয়ান আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরের ভিমরুল্লা এলাকার পুরাতন মসজিদপাড়ায় অনৈতিক কর্মকাণ্ড চলাকালে বেয়াই ও বেয়ানকে আটক করে স্থানীয় জনতা। গতকার রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নোয়াখালীর ধনুমিয়ার মেয়ে ও মৃত ওবাইদুল হকের স্ত্রী জাকেরা খাতুন (৪৭) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা, বড়বাজারের কাঁচামাল ব্যবসায়ী সেলিম হোসেন (৫৫)। সম্পর্কে সেলিম ও জাকেরা বেয়াই-বেয়ান।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে রাত ৮টার দিকে এলাকাবাসী বাবুসহ কয়েকজন ভেতরে ঢুকেন। তখন আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সেলিম ও জাকেরা। পরে তাদের দুজনকে বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেন উত্তেজিত জনতা। জানা গেছে, পাঁচ বছর আগে জাকেরা খাতুন তার ছেলেকে নিয়ে নোয়াখালী থেকে এসে ভিমরুল্লায় একটি বাড়ি কিনে বসবাস শুরু করেন। যদিও তার স্থায়ী বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। আর ছয় বছর পূর্বে জাকেরার ছেলের সঙ্গে সেলিমের মেয়ের বিবাহ হয়। দুই বছর আগে জাকেরার স্বামী মারা যান।

সেলিম বলেন, দেড় বছর আগে মশকরার ছলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যে তিনি ভিমরুল্লায় বেয়ান জাকেরার বাড়িতে আসতেন। স্থানীয় বাসিন্দা ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য রনি ইসলাম বাধন জানান, কাজী মো. আব্দুল আলিম তাদের বিয়ে সম্পন্নের জন্য প্রক্রিয়া চালালেও কাবিন সম্পন্ন হওয়ার আগেই উভয় পক্ষের লোকজন কাবিননামা নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী বিয়ের দাবি জানালে জাকেরা বলেন, ‘যেহেতু ঘটনা ঘটেছে, তাই আমি বিয়েতে রাজি। তবে কাবিন ১০ লাখ টাকা হতে হবে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে আমরা পরিস্থিতি শান্ত করি এবং পুলিশে খবর দেওয়া হয়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘একটি পরকীয়া ঘটনায় বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি ফোর্স পাঠানো হয়। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা আটক বেয়াই ও বেয়ানের বিবাহ সম্পন্ন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছ। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)