জীবননগরের মাধবখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
জীবননগরের মাধবখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর মাধবখালী গ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের মৃত নুর ইসলামের বৈঠক খানার সামনে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জীবননগর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য অজ্ঞাত যুবকের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে নুর ইসলামের বৈঠকখানার সামনে এক ব্যক্তিকে এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। পরে মুসল্লিরা তার গায়ে হাত দিয়ে দেখেন লোকটি মারা গেছে। এ সময় গ্রামবাসীরা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহত ওই যুবকের পরনে হলুদ রঙ্গের চেক লুঙ্গী ও গায়ে সবুজ সাদা চেক টি-শার্ট ছিলো। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)