ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2025-04-06 ইং
ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দিনব্যাপী কলেজ চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সম্পাদক মুশফিকুর রহমানসহ অনেকে। এমএ মজিদ বলেন, ‘ঈদ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক বন্ধনকে দৃঢ় করবে। ছাত্রদলকে রাজপথে অধিকারের লড়াইয়ে সক্রিয় থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)