ছবির ক্যাপশন:
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব হাফেজ তারেক রেজা। গতকাল শনিবার দুপুরে হরিণাকুণ্ডুর বাসুদেবপুর গ্রামে গিয়ে তিনি জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন। তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান সরকার তাদের পরিবারের পাশে থাকবে এবং হত্যাকারীদের বিচারে উদ্যোগী থাকবে। তারেক রেজা ঈদের শুভেচ্ছা জানিয়ে শহরে লাগানো পোস্টার, ব্যানার নিজ হাতে খুলে নজির স্থাপন করেন। তিনি বলেন, ‘ঈদের সৌজন্যে লাগানো ব্যানার এখন আর প্রয়োজন নেই, তাই নিজেই নামিয়ে দিয়েছি শহরের সৌন্দর্য রক্ষায়।’
