ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে সজিনার ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হযরত আলি মালিতা নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হযরত আলি একই গ্রামের মৃত আকছেদ আলির ছেলে। গতকাল শনিবার বিকেলে গ্রামের বেলে মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হযরত আলি বেলা সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে বেলে মাঠে তার নিজের সজিনা গাছ থেকে লগা দিয়ে ডাটা পাড়তে পাড়ছিলেন। এসময় অসাবধানতাবসত সজিনা গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর ডাল ভেঙে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সজিনার ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
