গাংনীতে অবৈধ আলগামন উ’ল্টে চাষির মৃ’ত্যু

আপলোড তারিখঃ 2025-04-06 ইং
গাংনীতে অবৈধ আলগামন উ’ল্টে চাষির মৃ’ত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলগামন উল্টে জুয়েল রানা (৩৫) নামের এক মৎস্যচাষি নিহত হয়েছেন। গতকার শনিবার সকাল ৭টার দিকে গাংনীর চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জানান, জুয়েল ছাতিয়ান বিল থেকে মাছ নিয়ে গাংনী মাছ আড়তে যাচ্ছিলেন। চোখতোলা এলাকায় তার আলগামনের এক্সেল ভেঙে গেলে গাড়ি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুপ্রভা রানী।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)