ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের আলমডাঙ্গা উপজেলা শাখার শূরা সদস্যদের নিয়ে গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা কার্যালয়ে মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। অধিবেশনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশের জনগণ একটি ইনসাফভিত্তিক সমাজ দেখতে চায়। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সদু-ঘুষ, দুর্নীতি ছড়িয়ে গেছে। তাই সকল জায়গায় অন্যায়-জুলুম নির্যাতন বন্ধের জন্য সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া এ জুলুম থেকে বাঁচার উপায় নেই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। অধিবেশনে বিগত ৩ মাসের বৈঠকগুলোর কাজের পর্যালোচনা করে কার্যবিবরণী পাঠ, অনুমোদন ও বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাপ্ত করা হয়। অধিবেশনটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
