দামুড়হুদায় যুব-জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2025-04-06 ইং
দামুড়হুদায় যুব-জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যুব-জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা যুব জামায়াতের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার লোকনাথপুরে সৌদি রিসোর্টে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুবকরা যুবকের মতো চলাফেরা করতে হবে যেন হাঁটাচলা দেখে মনে না হয় যুবক নয়। বয়স আপনার যাই হোক মনবল থাকতে হবে ব্যাপক। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জামায়াতে ইসলামী করি আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই। এতে যদি আমাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হয় যুবক হিসেবে সেটাই আমরা করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, হাইকোর্টের আইনজীবী অ্যাড. আসাদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাফেজ সাইফুল্লাহ মানসুর, ইউনিয়ন আমীর ওবায়দুল হক, ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, আবুল কাশেম, শামসুজ্জোহা, আব্দুর রহিম, আরিফুল ইসলাম, রাফেল, রুহুল আমিন, তরিকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব-বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)