কার্পাসডাঙ্গায় বাল্যবিবাহ; ভ্রাম্যমাণ আদালতে বরপক্ষকে জরি’মানা

আপলোড তারিখঃ 2025-04-06 ইং
কার্পাসডাঙ্গায় বাল্যবিবাহ; ভ্রাম্যমাণ আদালতে বরপক্ষকে জরি’মানা ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে বাল্যবিবাহের ঘটনায় বরপক্ষকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ.এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (বাঘাডাঙ্গা) সম্প্রতি কুড়ুলগাছি ইউনিয়নের ডালিমের মেয়ে সুমাইয়ার সঙ্গে ধর্মীয় রীতিতে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে বরপক্ষ। পুলিশ চলে গেলে গোপনে নববধূকে ঘরে তুলে আনে তারা।

ঘটনার সত্যতা পেয়ে গতকাল সকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ.এম তাসফিকুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাল্যবিবাহ আইন, ২০১৭ অনুযায়ী মোস্তাফিজুরের বাবা সুলতান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, ‘ঘটনাস্থলে এসিল্যান্ড গিয়েছিলেন। মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)