উথলীতে মোটরসাইকেল মেকানিকের রহস্যজনক মৃত্যু

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
উথলীতে মোটরসাইকেল মেকানিকের রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রামে উজ্জ্বল হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল মেকানিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উজ্জ্বল হোসেন উথলী গ্রামের ফার্মগেট পাড়ার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী ঝণ্টু মিয়ার বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উথলী বাসস্ট্যান্ড মোড়ে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন উজ্জ্বল। পরদিন বৃহস্পতিবার ভোরে পরিবারের অন্য সদস্যরা কাজে বেরিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে ছোট ভাইয়ের স্ত্রী ঘুম থেকে ডাকতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন আত্মহত্যা করবে, এমন কোনো আলামত পাওয়া যায়নি। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক দুশ্চিন্তার কারণে রাতে ঘুমের মধ্যে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেবুবা নাজনীন বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যায়নি।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, ‘মোটরসাইকেল মেকানিক উজ্জ্বল হোসেনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আমি নিজেও উপস্থিত হই। মৃত্যুর সঠিক কারণ জানা না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ এদিকে, লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উথলী গ্রামের রুপির চারা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)