পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পরপর তিনবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এএসএম অ্যাড. সাইদুর রাজ্জাক টোটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শালিকা স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েল হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পিপি অ্যাড. এএসএম সাইদুর রাজ্জাক টোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার প্রভাষক খাইরুল আনাম, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, আল-আমিন মণ্ডল প্রমুখ। পরে পিপি অ্যাড. সাইদুর রাজ্জাক টোটনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)