চুরির পর মালিককে চুরির ঘটনা জানালেন চোর নিজেই

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
চুরির পর মালিককে চুরির ঘটনা জানালেন চোর নিজেই ছবির ক্যাপশন:

চুরি শেষে কাক্সিক্ষত টাকা-পয়সা না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে ঘটনা জানালো স্বয়ং চোর নিজেই। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মল্লিক ফার্মেসিতে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তোলপাড় ও হাস্যরসের সৃষ্টি হয়। গত রোববার মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘ভোরবেলার দিকে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলেন, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। চাঁদ রাতে কেনাবেচা অনেক করেছেন, তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?’ ফার্মেসি মালিক আরও বলেন, ম‘ুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পর চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)