গাংনীতে সিন্ডিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসর

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
গাংনীতে সিন্ডিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসর ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে অ্যামেচার ক্রিকেট ক্লাব ‘ক্রিকেট সিন্ডিকেট’ আয়োজিত সিন্ডিকেট প্রিমিয়ার লিগের (এসপিএল) প্রথম আসর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে চার দিনব্যাপী আয়োজিত চারটি দলের অংশগ্রহণে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ‘সিন্ডিকেট ওয়ারিয়র্স’কে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘সিন্ডিকেট রয়্যালস’। ৩৬ জন অ্যামেচার ক্রিকেটারের অংশগ্রহণে ১ এপ্রিল থেকে রাউন্ড-রবিন পদ্ধতিতে শুরু হয় লিগ। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়। পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে সবার আগে ফাইনাল নিশ্চিত করে আসিফ আদনানের নেতৃত্বাধীন ‘সিন্ডিকেট ওয়ারিয়র্স’। অপরদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর‌্যন্ত টেবিলের শীর্ষে উঠে ফাইনালে জায়গা করে নেয় ‘সিন্ডিকেট রয়্যালস’। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স। তবে রয়্যালস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯.৪ ওভারে মাত্র ৯৬ রানেই অলআউট হয়ে যায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টুর্নামেন্টের সেরা ব্যাটার শাওন আহমেদ আরিয়নের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে রয়্যালস। কিন্তু ওয়ারিয়র্সের জয়ের স্বপ্নভঙ্গের নায়ক হয়ে ওঠেন রয়্যালস অধিনায়ক ফরহাদ বিন ইসলাম শাওন। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ৩৪ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ইনিংসের একাধিক সময় সঙ্গী হারালেও, দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়ে দলকে জয় এনে দেন। ব্যাট হাতে অপরাজিত ফিফটি ও বল হাতে ১ উইকেট নিয়ে অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন তিনি।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গাংনী গণিত পরিবারের সাবেক সভাপতি সাঈফ হাসান কৌশিক। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন সাঈদ মাহফুজ আদিল। আর ৪ ম্যাচে ২৪৭ রান করে সেরা ব্যাটসম্যান ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পান শাওন আহমেদ আরিয়ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)