মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ। এম এ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত ৫ আগস্টের পর চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এম এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‌্যাবের হাতে আটক হয়েছিলেন এম এ খালেক। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই বসবাস করছিলেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানিয়েছেন, ‘বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)