ছবির ক্যাপশন:
দর্শনায় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের তামালতলা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জামাত আলীর বসত বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর হতে ৫ বোতল ফেনসিডিলসহ কবেরা বেগম (৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এসময় কবেরা বেগমের কাছ হতে মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যাবসায়ী কবেরা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের তামালতলা পাড়ার আশরাফ আলীর স্ত্রী। তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মাদক আইনে মামলা করে জেলহজতে প্রেরণ করা হয়েছে।
