‘ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে গ্রামটাকে গড়বো’ স্লোগানে দর্শনা পরানুপুর গ্রামের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পরানপুর কল্যাণ সংর্ঘের আয়োজনে গ্রামের ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পরানপুর মসজিদের পেশ ইমাম সাঈদুর রহমান।
পরানপুর কল্যাণ সংঘের সদস্য রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন দর্শনা পৌরভার করণিক সরোয়ার হোসেন, দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তারা বলেন, ‘আমাদের পরানপুর গ্রামে ৩৭ জন মেধাবী ছাত্র-ছাত্রী যেমন গ্রামর মুখ উজ্জল করছে, তেমনী কিছু ছাত্র-ছাত্রী মাদকে আসক্ত হয়ে গ্রামটাকে কলুসিত করছে। আমরা চাই মাদকের সাথে যারা যুক্ত আছেন, আপনারা ভালো হয়ে যান। মাদকের সাথে যারা জড়িত আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আমরা পরানপুর গ্রামটাকে একটি আর্দশ গ্রাম হিসেবে দেখতে চাই। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার এগিয়ে নিতে চাই। আগামীতে শুধু ৩৭ জন নয়, এ গ্রামে প্রতিটি ছাত্র-ছাত্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে পদচারণা হোক, এমনটাই দেখব।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সমন্বয়ক ইকবাল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও জাতীয় ভলিবল দলের সদস্য সজিবুর রহমান সজিব, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন ও পৌর সমন্বয়ক নাহরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পরানপুর কল্যাণ সংঘের সদস্য ইসরাইল হোসেন ও মাজহারুল ইসলাম। সহযোগিতায় ছিলেন নাজিম উদ্দিন, মুস্তাফিজুর রহমান, আজিজুল হক, শাহিন আলম, সাইদুর রহমান, সাদিকুর রহমান, সানজিদুল ইসলাম, সাজিবুর রহমান, হুমায়ন, খোকন, এনামুল হোসেন, লিটু মিয়া, লিটন শেখ, রাসেল হোসেন প্রমুখ।
