কার্পাসডাঙ্গায় জমি নিয়ে দুপক্ষের মারামারি, আহত ১১

আপলোড তারিখঃ 2025-04-04 ইং
কার্পাসডাঙ্গায় জমি নিয়ে দুপক্ষের মারামারি, আহত ১১ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুরে পূর্ব শত্রুতার জের ধরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। গত বুধবার বিকেল ৪টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন- মৃত আষান মল্লিকেছেলে আশরাফ আলী (৬০) আলতাফ হোসেন (৪৫) আশরাফ আলীর ছেলে শাহিন (৩৫) মধু মল্লিকে ছেলে আলামিন, মৃত আজিল মল্লিকের ছেলে নুর ইসলাম ও নুর ইসলামের ছেলে তেলা। মৃত আরজুল্লাহ মল্লিকের ছেলে আমিনুল (৫০) জিয়ার (৪৭) মিজানুর রহমান (৫৫) আমিনুলের ছেলে সাইদুর (৩০) ও জালাল খাবলীর ছেলে মফিদুল (৪৫)।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুর গ্রামে মৃত অনুকুল মল্লিক ও মৃত আরজুল্লাহ মল্লিক গংদের মধ্যে ১২-১৩ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে কোর্টে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। তারপরাও জমি নিয়ে একাধিকবার মারামারি হয়েছে। এখন পর্যন্ত কোনো সমাধানে আসেনি। গত বুধবার বিকেলে ফের কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি শুরু হলে উভয়পক্ষে ১১ জন আহত হন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, কোমরপুর গ্রামে জমিজমা সকান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)