কুড়ুলগাছিতে বিএনপির সভাপতি-সেক্রেটারিকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
কুড়ুলগাছিতে বিএনপির সভাপতি-সেক্রেটারিকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ছবির ক্যাপশন:

দর্শনার কুড়ুলগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোসাদ্দেক বিশ্বাস ও সেক্রেটারি হেলাল উদ্দিনকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরো ওয়ার্ড ঘুরে সদাবরী মোড়ে প্রতিবাদ সভা করে। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম সর্দার, আব্দুল হাকিম, সিদ্দিক, মমিন, আবুল হায়াত, আবু মোতালেব, আব্দুল হান্নান, মশিউর, আলামিন, মমিন, হান্নান, শাহ জামাল, গনি, কামরুল ইসলাম কামুড়, মিজান, মিঠু, শাহাবদ্দীন, হান্নান মোল্লা, মিজা-২, মণ্টু, নাসির উদ্দীন, লাল্টু, আশরাফ, নাসিম, রবিউল, সোহাগ আলী সর্দার, মোহাম্মদ আলী সর্দার, সালাম, বাদশা, স্বপন, তারিকুল, মামুনসহ প্রায় ৩ শতাধিক মানুষ।

এর আগে গত বৃহস্পতিবার কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোসাদ্দেক বিশ্বাস ও সেক্রেটারি হেলাল উদ্দিনকে স্থায়ী বহিস্কারসহ সদস্য পদ বাতিল করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)