চুয়াডাঙ্গায় নাবালিকাকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
চুয়াডাঙ্গায় নাবালিকাকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরের ডিজিটাল মোড় এলাকায় আরিফুল ইসলাম শিশির (৪১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে নাবালিকাকে (১৬) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটান শিশির। পরে ভুক্তভোগীর বাবা রুহুল আমিন ওই ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯, তারিখ ২৮ মার্চ ২০২৫।

অভিযুক্ত আরিফুল ইসলাম শিশির পৌর শহরের থানা কাউন্সিলপাড়ার নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ভুক্তভোগী নাবালিকা নুডলস কেনার জন্য ডিজিটাল মোড়ে যাচ্ছিলো। এসময় বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে শিশির ওই নাবালিকার ওপর হামলে পড়েন এবং প্রকাশ ঘটান নিজের বিকৃত মস্তিস্কের। রুহুল আমিন অভিযোগে জানান, তার মেয়েকে অভিযুক্ত শিশির পেছন দিক থেকে জাপটে ধরে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন চালায়। একপর্যায়ে ভুক্তভোগীকে জোর করে ডায়াগনস্টিক সেন্টারের একটি ফাঁকা রুমে নেয়ার চেষ্টাও করেন শিশুর। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে অভিযুক্ত শিশির পালিয়ে যায়।

রুহুল আমিন অভিযোগে আরও উল্লেখ করেছেন, স্থানীয় আসাদুল হক (৪৩) ও মহাসিন (৩৫) নামের দুই ব্যক্তি সেখানে ছুটে যান। তারা জানান, চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিশিরকে বাধা দিলে সে মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়। এদিকে, অভিযোগ পেয়ে গতকাল দুপুরেই সদর থানা পুলিশ অভিযুক্ত আরিফুল ইসলাম শিশিরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। চুয়াডাঙ্গা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোস্তাফা কামাল আসমিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)