ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির পাঁচ শহিদ পরিবারের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব উপহার পৌঁছে দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় প্রথমে সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুরে শহিদ বিএনপি কর্মী ওসমান গণির পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। পরে পর্যায়ক্রমে শংকরচন্দ্র ইউনিয়নে শহিদ সিরাজুল ইসলাম সিরাজ ও শহিদ জামালউদ্দিন জামালের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি নেতারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শহিদ পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও শ্রদ্ধা চিরস্থায়ী। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার সামান্য প্রয়াস মাত্র। ভবিষ্যতেও আমরা শহিদ পরিবারের দুঃখ-দুর্দশায় পাশে থাকব ইনশাআল্লাহ।
ঈদ উপহার বিতরণকালে শরীফুজ্জামান শরীফের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গনি সামদানী, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. নাজমুল আরেফিন কিরণ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, শ্রমিক দলের নেতা মনজুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, উপহার গ্রহণের সময় শহিদ পরিবারের সদস্যরা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দলের কঠিন সময়ে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করায় এবং পাশে দাঁড়ানোয় তারা আনন্দিত। নেতারা জানান, ভবিষ্যতেও শহিদ পরিবারের পাশে থাকার জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
