ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ১০ নম্বর জামজামি ইউনিয়ন পরিষদের প্রশাসক (চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ। জেলা প্রশাসকের নির্দেশক্রমে গত বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম তাকে এই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। পরবর্তী সময়ে আব্দুর রশিদ জামজামি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এসময় স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
এসময় প্রশাসনিক কর্মকর্তা লিমন হোসেন, ইউপি সদস্য রাশেদুজ্জামান রাকিব, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, ববিতা খাতুন, লিপি খাতুন, আলেয়া খাতুন, মতিয়ার রহমান লাড্ডুসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর স্থানীয়দের প্রতিবাদের মুখে তিনি কার্যত দায়িত্ব পালনে অক্ষম হন। উপজেলা নির্বাহী অফিসার প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেন।
