‘জামায়াত আমিরের ইতিকাফ নিয়ে বিদ্রুপকারী ফেরাউন-নমরুদের প্রেতাত্মারা’

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
‘জামায়াত আমিরের ইতিকাফ নিয়ে বিদ্রুপকারী ফেরাউন-নমরুদের প্রেতাত্মারা’ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামীর আমির ইতিকাফে বসেছেন, এটি নিয়ে অনেকে ঠাট্টা-বিদ্রুপমূলক মন্তব্য করেছে। আমি সবার কাছে প্রশ্ন রাখছি, যারা ইতিকাফ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, তাদের স্থান কোথায় হওয়া উচিত? তারা আবু জাহেলের প্রেতাত্মা, তারা ফেরাউন-নমরুদের প্রেতাত্মা। তাদের মুসলমান বলা যায় না।’

গত বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নম্বর ত্রিবেণী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই মাস কুরআন নাজিলের মাস। যতদিন পৃথিবী থাকবে, ততদিন কুরআন থাকবে। বিগত সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছিল, নাম-নিশানা থাকবে না বলেছিল, নিবন্ধন বাতিল করেছিল। কিন্তু যারা নিবন্ধন বাতিল করেছিল, তারা মাত্র ৫ দিনের মাথায় এ দেশের মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটি আল্লাহর ফয়সালা। সুতরাং আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করুন- এটাই মাহে রমজানের শিক্ষা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা আমির মো. বাবুল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সেক্রেটারি মো. জুলকার নাঈন, বাইতুলমাল সেক্রেটারি ও ১ নম্বর ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান লতা এবং ইউনিয়ন আমির আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)